পুঠিয়া সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক কে এম রেজাকে একটি ফেক ফেসবুক আইডি হতে কোটুক্তি করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সাংবাদিক কে এম রেজা এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেলের নিকট লিখিত একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০শে মার্চ তারিখে পুঠিয়ায় মাদকের রমরমা ব্যবসা শিরোনামে একটি সংবাদ আমার দৈনিক যুগান্তর পত্রিকয় ছাপা হয়েছে। সংবাদটি কে এম রেজা তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। ওই সংবাদটি ছাপার পর এলাকার মানুষ ভীষণ খুশি হয়েছে এবং প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রশাসন মাদক ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করা শুরু করেছে। এ কারণে কবি বলিয়াছেন নামের একটি ফেসবুক ফেক আইডি হতে আমার শেয়াকৃত ফেসবুক আইডির কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কটূক্তি মূলক মন্তব্য করা হয়েছে। এছাড়াও আমার সম্পর্কে ফেক আইডিতে কটূক্তি মূলক মন্তব্য করা হয়। আমাকে সমাজের নিকট হেও প্রতিপন্ন করা জন্য এটা করা হয়েছে। আমার মনে হয়, এই ফেক আইডিটি পুঠিয়া থেকে কিছু মাদক ব্যবসায়ী পরিচালনা করছে। এই ফেক আইডিটি সনাক্ত করে দ্রুত আইনে আওতায় আনা জরুরী হয়ে দেখা দিয়েছে। তা না হলে এলকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তা আরো প্রকোপ আকার ধারণ করবে। ফেক আইডিটির কটুক্তিমূলক মন্তব্যগুলো স্কিন সটের মাধ্যমে নিয়ে প্রিন্ট করে সংযুক্ত করা হলো।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল ইমরান জাকারিয়া অভিযোগের সত্যতা শিকার করে বলেন, ফেক ফেসবুক আইডিটি সনাক্ত করে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা গ্রহন করা হবে।