বাংলাদেশ নির্বাচন কমিশন,কচুয়া ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষ্যে উপজেলার ভোট গ্রহন কর্মকর্তাগনের একদিনের এক প্রশিক্ষন শনিবার কচুয়া ডিগ্রি কলেজে কচুয়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ,কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (সংযুক্ত) হারুন -অর-রশিদ, প্রশিক্ষনে রির্টার্নীং কর্মকর্তা ছিলেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশাস ,উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোড়েলগঞ্জ মোস্তফা কামাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোংলা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শরনখোলা অঞ্জন সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ মজিদ, উপজেলা নির্বাচন অফিসারমোল্লারহাট প্রদীপ কুমার মল্লিক, উপজেলা নির্বাচন অফিসাররামপাল মোঃ জাকারিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফকিরহাট মোঃ মাসুম বিল্লাহ।প্রশিক্ষনে উপজেলার মোট ৫৪ টি ভোট কেন্দ্রের জন্য ৬০ জন প্রিজাইডিং অফিসার, ২১৭জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৪২৮জন পোলিং অফিসারকে প্রশিক্ষন দেওয়া হয়।