“বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ ”যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষ্যে র্যালী ও এক আলোচনা সভা শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর সহযোগিতায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহেরা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সরদার ইকবাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ আনিসুর রহমান,উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, এবং উপজেলার সকল দপ্তর ও এনজিও তাদের নিজস্ব স্টল সহ কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।