মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় এক শহরের একটি হোটেলের অভ্যন্তরে বিদেশি কর্মীসহ ১৮০ জনেরও বেশি মানুষকে জিম্মি করেছে জঙ্গিরা। হামলা চালানোর পর তিন দিন ধরে তাদেরকে সেখানে আটক করে রেখেছে বলে জানায় দেশটির নিরাপত্তা কর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্র ও একটি মানবাধিকার সংগঠনের বরাতে দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, কাগো দালগাদো প্রদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের কাছে পালমায় হামলার পর বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর পাওয়ে গিয়েছে। আল-শাবাব নামে পরিচিত স্থানীয় একটি সংগঠনের সাথে হামলাকারীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা যায়। জিহাদি যোদ্ধারা বুধবার বিকেলে উপকূলীয় এ শহরে হামলা চালানো শুরু করে। এতে বাধ্য হয়ে আতঙ্কিত বাসিন্দারা আশপাশের বনাঞ্চলে পালিয়ে যায় এবং এলএনজি ও সরকারি কর্মীরা আমেরুলা পালমা হোটেলে আশ্রয় নেয়। এলএনজি সাইটে থাকা এক কর্মী শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে বলেন, জিহাদিদের হামলায় ‘প্রায় পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।’ এ কর্মীকে আফুঙ্গিতে সরিয়ে নেয়ার পর তিনি এসব কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘স্থানীয়রা বনাঞ্চলে পালিয়ে গেলেও বিদেশিসহ এলএনজি কোম্পানির কর্মীরা হোটেল আমারুলায় থাকতে অস্বীকৃত জানান। নিরাপদ কোন স্থানে চলে যাওয়ার জন্য সেখানে তারা অপেক্ষা করছে।’