দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” ২০২১ উদযাপনের উদ্বোধন করা হয়েছে।
২৭মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মর্তুজা খান, থানা কর্মকর্তা ইনচার্জ শেখ সেকেন্দার আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী ,উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার সকল দপ্তরের প্রধান, স্কুল/কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি উপজেলা মাঠে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” ২০২১ এর বিভিন্ন উন্নয়নের চিত্রের ২৩টি স্টলের সমন্বয়ে দুই দিনের মেলা ফিতা কেটে উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন। সন্ধ্যায় মাঠ চত্বরে দেশি-বিদেশি শিল্পিদের মনোঞ্জ সংাস্কৃতিক অনুষ্ঠান করা হয়।