দাকোপে নানা কর্মসূচি পালনের দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী ২০২১ পালিত হয়েছে।
দিবসটি পালনে শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা ১১ টায় উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কামশনার ভূমি মোঃ মর্তুজা খান, থানা কর্মকর্তা ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধাগন এবং উপজেলার কর্মকর্তাগন। উপস্থিত ছিলেন শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, জিও এনজিও প্রতিনিধিগন ও সকল স্তরের জনসাধারন। বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে চালনা পৌরসভা একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সংাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।