রাজশাহীর বাঘায় স্বাধানীতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর নের্তৃত্বে কলিগ্রাম নিজ বাড়ি হতে হাজার হাজার নারী-পুরুষ নিয়ে একটি বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে শাহ্দৌলা সরকারী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের উপজেলা শাখার সভাপতি জাঙ্গীর আলম স্যাম্পু। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রবির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সদস্য প্রভাষক আমিরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সুরুজ্জামান সুরুজ, মাইনুল ইসলাম মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দীন প্রমুখ।