কে করবেন উদ্ধোধন? কেনই বা আটকে যাচ্ছে বারবার? কোন ষড়যন্ত্র হচ্ছে না তো? এসব প্রশ্ন এখন স্থানীয় মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধা ও স্থানীয় লোকজনের ইচ্ছে উদ্বোধন করবেন জেলা প্রশাসকের সাথে শহীদ জায়া মালেকা বেগম।
উপজেলা প্রশাসনের সভায় সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু রাজনৈতিক মারপ্যাচে চতুর্থ বারের মত আবারও আটকে গেল সরাইলের পানিশ্বর ইউনিয়নের বিটঘর বধ্যভূমিতে শহিদদের নামফলক ও স্মৃতিসৌধ উদ্ধোধন। ২৫ মার্চ এটি উদ্ধোধনের সিদ্ধান্তও নিয়েছিল উপজেলা প্রশাসন। তবে ৫০ বছর পর সেখানে মোমবাতি প্রজ্বলন করেছেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা।
সূত্র জানায়, স্বাধীনতার ৪৮ বছর পর সেখানে সরকারি কর্মকর্তার হস্তক্ষেপে স্মৃতিসৌধ নির্মিত হলেও আনুষ্ঠানিক উদ্বোধন আটকে আছে দেড় বছর ধরে। ২০১৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে এটি উদ্বোধনের জন্য তিন দফা তারিখ নির্ধারন করা হয়েছে। তখনও তিনবারই অনিবার্য কারণের কথা বলে উদ্বোধন স্থগিত করতে হয়েছে কর্তৃপক্ষকে। এর পেছনে কাজ করছে রাজনৈতিক মারপ্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেকশন দ্বন্দ্বের জেরেই বারবার আটকে যাচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধন। বিষয়টি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। গত ১১ মার্চ উপজেলা পরিষদের সিদ্ধান্ত হয়েছিল ২৫ মার্চ গণহত্যা দিবসে বিটঘর বধ্যভূমিতে শহীদদের নামফলক ও স্মৃতিসৌধের উদ্বোধন করা হবে। সভাপতিত্ব করবেন ইউএনও মো. আরিফুল হক মৃদুল। প্রধান অতিথি থাকার কথা ছিল জেলা প্রশাসক হায়াত-উদ্- দৌলা খানের। উদ্বোধন করবেন শহীদজায়া মালেকা খাতুন। তবে সেই দিন সন্ধ্যার আগেই ইউএনও মো. আরিফুল হক মৃদুল বলেন, আজ (২৫ মার্চ) আজ উদ্বোধনের কথা থাকলেও তা হচ্ছে না। তবে সন্ধ্যার পর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে। উদ্বাধন স্থগিত করার কারণ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি ইউএনও। তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উদ্বোধন নিয়ে দ্বন্দ্ব তৈরী হয়েছে। একজন সংসদ সদস্য চাচ্ছেন উদ্বোধন করতে। আর এটা মানছেন না স্থানীয় মুক্তিযোদ্ধারা। তবে ৫০ বছর পর গত ২৫ মার্চ গণহত্যা দিবসে উদ্বোধন না হলেও সেখানে মোমবাতি প্রজ্বালন করেছেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা।
বাদ মাগরিব বধ্যভূমিতে হাজির হন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, যুদ্ধকালীন কমান্ডার মো. আব্দুল্লাহ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শফিকুর রহমান। সেই দিন দৃশ্যপট পাল্টে গিয়েছিল স্মৃতিবিজরিত ঐতিহাসিক জায়গাটির।
৮০ শহীদের সমাধিস্থল সেইদিন সন্ধ্যায় উজ্জ্বল আলোতে উদ্ভাসিত হয়েছে। সব মিলিয়ে সেইখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। স্বস্থ্যির ঢেকুর তুলে সেই দৃশ্য অবলোকন করেছেন শহীদদের স্বজনরা। ৫০ বছর আগে এখানে পাকবাহিনীর নির্মম ও বর্বর হত্যাযজ্ঞের কথা স্বরণ করে কেঁদেছেন তারা। শাড়ির আচলে বারবার চোখ মুছতে দেখা গেছে মালেকা বেগমকে। তবে উদ্বোধন অনুষ্ঠানটি আবারও আটকে যাওয়ায় কষ্ট পেয়েছেন মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বজনরা। আব্দুল্লাহ ভূঁইয়া সহ মুক্তিযোদ্ধারা বলেছেন, আমরা এমন কর্মকাণ্ড দেখার জন্যই কি যুদ্ধ করেছিলাম? যার পূর্ব পুরূষদের ইশারায় ৪ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল।
যারা নারী নির্যাতন করেছিল। সেই বাড়ির সন্তান কিভাবে আওয়ামী লীগের সদস্য হয়ে যায়? এরা তো দেশ ও জাতীর দুশমন। তিনি বিটঘর গণহত্যার নায়ক স্থানীয় রাজাকারদের কোন উত্তরসূরি যেন কিয়ামত পর্যন্ত এ বধ্যভূমির দেওয়ালের ভেতরে প্রবেশ করতে না পারে। জেলা প্রশাসক মহোদয়কে প্রধান অতিথি করে শহীদজায়া মালেকা খাতুনের দ্বারা এ বধ্যভূমির নামফলক ও স্মৃতিসৌধ উদ্বোধন করা হউক। ৮০ শহীদের এ বধ্যভূমিকে ঘিরে কোন ধরণের ষড়যন্ত্র বা নীলনকশা আমরা বরদাশত করব না।