নওগাঁর পত্নীতলায় শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ বিষয়ক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো র্যালি, উন্নয়ন মেলা, উন্নয়ন বিয়ষক ও বঙ্গবন্ধু জীবনীর উপর নির্মিত ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ উপলক্ষ্যে শনিবার সকাল ৯টায় নজিপুর নতুন হাট মোড় থেকে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে একটি বণার্ঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনহাট গো-হাটে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট-পত্নীতলা আসনের মাননীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, পত্নীতলা থানার কর্মকর্তা ইনচার্জ শামসুল আলম শাহ, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, সমাজ সেবা কর্মকর্তা সুলতান মাহমুদ, নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান জাহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোচহাক আলী, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ প্রমূখ। সকল কর্মসূচীতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।