নাাটোরের সিংড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়। পরে কোর্ট মাঠে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের প্রদর্শনী বিভিন্ন স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন প্রমূখ।