নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনী’ শেষে স্মৃতিসৌধ চত্বরে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় জাতীয় সংসদের বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি’র পক্ষে দলীয় নেতাকর্মী, উপজেলা পরিষদ ও প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীহ, যুবলীগ, ছাত্রলীগ,স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রেস ক্লাব, সোনার বাংলা সংগীত নিকেতন, ধামইরহাট-আমাইতাড়া বণিক সমিতি এবং এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৯ টায় সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বল্প পরিসরে কুচকাওয়াজ, বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ওসি আবদুল মমিন, জেলা পরিশদ সদস্য নুরুজ্জামান, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সঞ্চালক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সাবুবুর রহমান, কাউন্সিলর মেহেদী হাসান প্রমুখ।