নাটোরের বড়াইগ্রামে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান আবদুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনার ও নাজমা খাতুন। দুদিনব্যাপী এ অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ক মোট ৩৮ টি স্টল রয়েছে।