নওগাঁর মান্দায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুইদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, বাশিস মান্দা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব প্রমুখ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পরিষদ মাঠে মেলার আয়োজন করা হয়েছে। দুইদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। মেলায় বিভিন্ন দপ্তরের ২৮টি ষ্টল অংশ নিয়েছে।