মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বেলা ১১টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কেএম জাকির হোসেন, ওসি আনোয়ারুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক।