অনুমোদন না থাকায় বৃহস্পতিবার বরগুনা শহরের ৪ টি ছাপাখানা (প্রেস) বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ছাপাখানাগুলো হলো- হাবিবুল্লা বেল্ললীর রাকিব অপসেট প্রিন্টিং প্রেস, মো. ফরিদ উদ্দিনের মায়ের দোয়া অফসেট প্রেস মো.মামুন মিয়ার এমিকা অফসেট প্রেস এবং জসিম উদ্দিনের দক্ষিণ বাংলা অফসেট প্রেস।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু বকর সিদ্দিকী এ সকল ছাপখানায় (প্রেস) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এ ছাপাখানা গুলোর কোন বৈধ কাগজপত্র বা জেলা প্রশাসনের (ডিক্লারেশন) অনুমোদন না থাকায় তা সিলগালা করে দেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্র জানায়, এ সকল প্রেস কোনরুপ বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছিল। তাই এ ছাপাখানা গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।