বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। মহান স্বাধীনতা দিবসের সকল কর্মসূচির মধ্যে -২৬ মার্চ প্রত্যুষে শহীদ
স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।সকাল ৬ টা ১০ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভ, গণকবর এবং মুজিব অঙ্গনে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান , পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক ও সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, রাজনৈতিক ,সামাজিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ।