দিঘলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্বে পুষ্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযোদ্ধা সমাবেশ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না,দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবৃন্দ।