নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচি শুরু হয়। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিক ভাবে সরকারি, বেসরকারি ও শায়ত্বস্বাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজন্তীতে দেশের উন্নয়ন” ও “বঙ্গবন্ধু বাংলাদেশ,মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এই তিনটি শব্দ ধারণ,লালন ও পালন করার লক্ষে ডিজিটাল প্রযুক্তি সার্বজনীন ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আল হাজ আনোয়ার হোসেন হেলাল। এসময় বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।শহীদদের আতœার মাগফিরাত কামনা করে মসজিদে দোয়া ও বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।