নওগাঁর মান্দায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউএনও’র হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফছার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, মুক্তিযোদ্ধা অ্যাড. আবদুল মান্নান, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ্ আলম, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।