আগামী ১১ এপ্রিল যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র সুশান্ত কুমার দাস শান্তর বিজয় নিশ্চিত করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি সানা আবদুল মান্নান, নৌকা প্রতিকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক শেখ আবদুল ওয়াদুদ, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অর্জুন সেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রওশন কবীর টুটুল প্রমুখ। কর্মী সম্মেলন সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন।