নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদলের নব-ঘোষিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ের ধামইরহাট উপজেলার বিতর্কিত ছাত্রদলের উপজেলা কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিতর্কিত কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রোমন। সম্মেলেন লেখা-পড়াবিহীন কিছু অছাত্র ও কিছু আওয়ামী পন্থীদের নিয়ে এই কমিটি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, ‘ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনামতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি জেলা ছাত্রদল বরাবর পাঠানো হয়েছিল। পাঠানো ওই খসড়া কমিটির বিপরীতে রাতারাতি প্রকৃত ছাত্রদল নেতাদের বাদ দিয়ে ছাত্রদলের কথিত কেন্দ্রীয় ছাত্রদলের নেতার একক সিদ্ধান্তে মনগড়াভাবে জেলা ছাত্রদলের নিকট একটি কমিটি প্রেরণ করে এবং তা গত ২০/০৩/২০২১ অনুমোদন করে ফেসবুকে প্রচার দেয়া হয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন ছাত্রদল নেতা মোস্তাকিম হোসেন, মাসুদ রানা, আড়ানগর ইউনিয়নের নেতা বিতর্কিত কমিটির অপর যুগ্ম সম্পাদক মুরাদ হোসেন, ছাত্রদল নেতা নাফিউল ইসলাম, ধামইরহাট ইউনিয়নের সুজন হোসেন, জাহানপুর ইউনিয়নের মো. সাজু, ইসবপুর ইউনিয়নের ছাত্রদল নেতা জাহাঙ্গীর, ফিরোজ হোসেনসহ শতাধিক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।