সম্প্রতি দেশের সিলেট, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি কর্তৃক হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘরে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করে ক্ষয়-ক্ষতির ঘটনায় খুলনার পাইকগাছায় মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশ হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মেইন গেটস্থ পাইকগাছা-খুলনা সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পূজাউদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রাণকৃষ্ণ দাশ, সুনিল চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বাবুরাম মন্ডল, হেমেশ মন্ডল, শিক্ষক সুকৃতি মোহন সরকার, স্নেহেন্দু বিকাশ, বি. সরকার, পঞ্চানন সানা, দীপক মন্ডল, জগদীশ রায়, প্রকাশ ঘোষ, গৌরঙ্গ মন্ডল, পিযুষ সাধু, বিজন বাউয়ালী, সঞ্জিব রায়, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, শিক্ষক লক্ষণ মন্ডল, রামপ্রসাদ সানা ও উজ্জ্বল মন্ডল প্রমুখ।