কয়রা সদর ইউনিয়নের ৫নং ওর্য়াডে বিনা প্রতিদ্বন্দিতায় শেখ সোহরাব হোসেন ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার ১ মাত্র প্রতিদ্বন্দি প্রার্থী বর্তমান ইউপি সদস্য শেখ রোকনুজ্জামান তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় কোন প্রতিদ্বন্দি না থাকায় তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। জানা গেছে আগামী ১১ এপ্রিল কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ নির্বাচনে কয়রা সদর ইউনিয়নের ৫নং ওর্য়াডে সাধারন সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দেন। গতকাল ২৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকায় বর্তমান ইউপি সদস্য শেখ রোকনুজ্জামান তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় শেখ সোহরাব হোসেনের কোন প্রতিদ্বন্দি না থাকায় তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী বলেন, তার কোন প্রতিদ্বন্দি না থাকায় নিয়ম অনুযায়ী তিনি ইউপি সদস্য নির্বচিত হবেন।