অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে বন্যা পরিস্থির অবনতি হওয়ায় ৪০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। সিডনিতে গত এক সপ্তাহের ভারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া থেমে গেলেও পানির উচ্চতা আরো বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। সিডনির দক্ষিণাঞ্চল থেকে বন্যাকবলিতদের সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। বন্যার্তদের উদ্ধার ও সহযোগিতায় কয়েকশ' সেনা সদস্য ও সেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। আবওহাওয়া অফিস জানিয়েছে, বন্যার প্রভাব দেশটির তাসমানিয়া অঙ্গরাজ্যের দিকেও পড়তে পারে। গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করছে অস্ট্রলিয়া।