সৌদি আরবের অস্ত্রবিরতির প্রস্তাবের পরদিনই দেশটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা বিমানবন্দরে হামলা চালানো হয়। হুথিদের গণমাধ্যম মাল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে একথা জানিয়েছে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। তিনি বলেন, ড্রোনটি সফলভাবে আভা বিমানবন্দরে আঘাত হেনেছে। কাসেফ টুকে ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে জানান তিনি। ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালানোর অঙ্গীকার করে হুথি বিদ্রোহীরা। তবে সৌদি আরবের পক্ষ থেকে হামলার বিষয়ে কিছু জানানো হয় নি। ছয় বছরের সংঘাত মেটাতে সোমবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আলোচনা ও অস্ত্রবিরতির প্রস্তাব দেয় সৌদি আরব।