“মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব যক্ষ্মা দিবস ২৪ মার্চ ২০২১ ইং পালিত হয়েছে। দিবসটি পালনে বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও এর সামনের সড়কে র্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় ও সহযোগী সংস্থা সমূহের আয়োজনে এ র্যালিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবদুল আউয়াল, ডাঃ সৌমিত্র মিত্র, ডাঃ অনুপম শিকদার, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহসভাপতি শরীফ মাসুদুল করিম, নার্সিং সুপার ভাইজার করুনা রানী বাড়ৈ, ব্র্যাকের পিও নাজমুল হোসেন, টিসিএল আলী আকবর, ষ্টোরকিপার শেখ ছাকায়েত হোসেন, পরিসংখ্যানবিদ এম,এ, তাহের, পিও রাশিদা পারভীন ও চৌধূরী কামরুজ্জামান প্রমূখ।