নওগাঁর ধামইরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচির আওতায় পল্লী সমাজের উদ্যোগে স্বামী-স্ত্রী’ গণের সমন্বয়ে কাপল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩ টায় উপজেলার মহব্বতপুর ৩ নম্বরপল্লী সমাজের উদ্যোগে ১৩ জোড়া কাপল (স্বামী-স্ত্রী)দের নিয়ে মিটিং পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শেফালী খাতুন। কাপল মিটিংয়ে পরিবারের প্রতিদিনের বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত, পরিবারের সম্পদ ব্যবস্থাপনায় নারীকে যুক্ত করা, মতামত গ্রহণ, নারী ও পুরুষ উভয়ে মিলে সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন প্রক্রিয়ায় উভয়ে দায়বদ্ধা তৈরী ও সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় বলে মিটিংয়ে আলোকপাত করা হয়। এ সময় ধামইরহাট ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য রেহেনা পারভীন, সভাপ্রধান রেনুয়ারা, সমাজসেবক আলতাব হোসেন প্রমুখ মিটিংয়ে বক্তব্য প্রদান করেন।