নওগাঁর ধামইরহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ডেমিয়েন ফাউন্ডেশন রাজশাহীর সহযোগিতায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে ১টি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এস এম আবু জার গিফারী, মেডিকেল কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, যক্ষা বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তা আসাদুজ্জামান, টিএলসিএ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আবদুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক আবদুর রাজ্জাক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলাা স্বাস্থ্য প্রশাসক জানান, দেশে যক্ষায় প্রতি বছরে ৫৯ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকেন, যা নিয়ে মানুষ কোন মাথা ঘামায় না, অথচ গত ১ বছরে করোনায় প্রায় ৯ হাজারের মত মানুষ মারা গেছে, তা নিয়ে অনেকেই আমরা সচেতন, তাই করোনার পাশাপাশি যক্ষা রোগ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে।’