নওগাঁর পোরশা মশিদপুর ইউনিয়নের জনগণকে করোনা টিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যেগে বুধবার দুপুরে মশিদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টিকা প্রদানের উদ্বোধন করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এ সময় সকলকে নির্ভয়ে টিকা গ্রহণের আহবান ও প্রচারের জন্য বলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহাদাত শাহ্ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান জানান, ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প করে উপস্থিত রেজিস্ট্রেশন ও টিকা প্রদানে তারা ভাল সাড়া পেয়েছেন। এরকমভাবে প্রতিটি ইউনিয়নের জনগণকে তারা করোনা টিকা প্রদান করবেন বলে প্লান রয়েছে বলে তিনি জানান। তবে যতজন টিকা নিবেন সবাইকে টিকা দেওয়া হবে বলে তিনি জানান।