বাগেরহাটের মোল্লাহাটে মাঠ পর্যায়ে সরকারী সেবাদানকারীদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প’ (ঈজঅঅওঘ) এর আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল ও প্রেসক্লাব মোল্লাহাট’র সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে সহায়কের দায়ীত্ব পালন করছেন জেজেএস’র নিউট্রিশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ, সার্বিক পরিচালনা দায়ীত্ব পালন করছেন জেজেএস’র উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা। মোল্লাহাট উপজেলার স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের মোট ৩০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে অংশ গ্রহণকারী গণ পুষ্টি বিষয়ে সার্বিক ধারনা অর্জন করে স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পুষ্টি উন্নয়নে যখাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।