খুলনার পাইকগাছায় মঙ্গলবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছ। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানসহ অধিকাংশ সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান ও আবু জাফর সিদ্দকী রাজু প্রমুখ।