খুলনার পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ৫ জন ও প্লাষ্টিকের ব্যাগ বিক্রির করার কারণে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার অভ্যান্তরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা পাট অধিদপ্তরের পরিদর্শক মো. মোক্তার হোসেন, পেশকার প্রতুল জোদ্দার, এএসআই শরিফুল ইসলাম। এ সময় করোনা মোকাবেলায় সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক ব্যবহার না করায় এক'শ টাকা করে ৫ জনকে ৫'শ টাকা ও চটের ব্যাগের বদলে প্লাস্টিকের ব্যাগ বিক্রি করা অভিযোগে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ আদালতে মোট এক হাজার ৫'শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।