যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হযেছে আরও বেশ কয়েকজন। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, বোল্ডারের টেবল মেসা এলাকায় কিং সুপার মার্কেটে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সুপার মার্কেটের বাইরে থেকে গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভেতরে থাকা মানুষদের সুপার মার্কেটের পেছনের দরজা দিয়ে বের করে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে হাসপাতালে।