সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও গ্রামে হিন্দু বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ থেকে ১১ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পার্বতীপুর উপজেলা শাখা, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ যুব সংঘ ও হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ছাত্র সংঘ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও পৌর সভার কাউন্সিলর শ্রী কৈলাস প্রসাদ সোনার এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি করেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা পূজা উদযাপন পরিষদ পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক দিপেশ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ যুব সংঘের সভাপতি শ্যামল চন্দ্র দাস ও সাধারন সম্পাদক সুমন চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ছাত্র সংঘের সভাতি দীপ্ত কুমার পাল ও আকাশ কুমার দাস। গত বুধবার (১৭ মার্চ) সকালে ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয়।