কচুয়ায় দক্ষিনাঞ্চল মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য আঃ হাকিম ডাকুয়া (৫৫) ইয়াবা সহ আটক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে কচুয়া থানার এসআই মোমরেজ আলী মোল্লা ও এ এস আই ইকবাল হোসেন গোপন সংবাদের িিভত্তিতে সঙ্গীয় পুলিশ নিয়ে গতকাল দুপুর ২ টা ১৫ মিনিটে সহিদ পাইকের বসত বাড়ির পূর্ব পার্শে ঘেরের উপর আসামীর নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী আঃ হাকিম ডাকুয়াকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ১৫ পিচ ইয়াবা ও গাজা পাওয়া যায়। মাদক ব্যবসায়ী আঃ হাকিম ডাকুয়া চন্দ্রপাড়া গ্রামের মৃতঃ তমিজুদ্দিন ডাকুয়ার পুত্র। এ সময় কচুয়া থানা পুলিশ আঃ হাকিম ডাকুয়ার স্ত্রী আমেনা বেগম(৪৫)কে আটক করেন।
কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, আঃ হাকিম ডাকুয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। কচুয়া থানাকে মাদক মুক্ত করার জন্য আমাদের অভিযান চলছিল। সেই অভিযানের অংশ হিসেবে আমরা গতকাল গোপন সংবাদের িিভত্তিতে এদেরকে আটক করি। কচুয়া থানাকে মাদক মুক্ত করবই ইনশাল্লাহ। পরে এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয় বাদী এসআই মোমরেজ আলী মোল্লা।