বাগেরহাটের মোল্লাহাটের খুলনা-মাওয়া পুরাতন সড়কে নতুন ঘোষগাতী এলাকায় চিত্রানদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে বালি বোঝায় একটি ট্রাক খালে পড়ে বন্ধ হয়েছে সকল ধরণের যান চলাচল। সোমবার ভোর রাত ৪ টার দিকে অতিরিক্ত বালি বোঝায় ট্রাকটি ওই বেইলি ব্রিজের উপর উঠার পর ব্রিজটি দুমড়ে মুছড়ে মরা চিত্রাখালে ভেঙ্গে পড়ে। এ সময় চালক ও হেলপার ট্রাক থেকে পানি শুন্য চিত্রানদী থেকে অক্ষত অবস্থায় উঠে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ পৌছালেও এসংবাদ লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, মোল্লাহাটের উপর দিয়ে খুলনা-মাওয়া ব্যস্ততম মহা-সড়ক বয়ে গেছে। যে, কারণে পুরাতন সড়কের গুরুত্ব অনেক কমে গেছে। তবুও প্রতিনিয়ত এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যান-বাহন ও মানুষজন চলাচল করে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানায়- ভোররাত ৪টার দিকে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। এসে দেখি বেইলি ব্রিজটি ভেঙ্গে একটি বালি বোঝায় ট্রাক খালে পড়েছে। পর থেকে যান চলাচলা বন্ধ রয়েছে।
মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাওয়ার পথে ভুলে নতুন ঘোষগাতীর দিকে চলে যায় ট্রাকটি। যাওয়ার পথে চিত্রা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজে ওঠে। অতিরিক্ত লোডের ফলে ব্রিজটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে। পরিস্থিতি স¦াভাবিক রাখর জন্য পুলিশ মোতায়েন রয়েছে।