বিশ্ব পানি দিবস ২০২১ উপলক্ষে পানির মূল্যায়নে কালীগঞ্জে র্যালী, মানববন্ধন, স্বারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের কার্ষালয়ে অনুষ্ঠিত আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ কৃষি সম্প্রসারন কর্মকর্তা হুমায়ুন কবির। অনুষ্টানের শুরুতেই উপস্থিত কৃষকদের পক্ষ থেকে প্রধান অতিধি পূনরায় নির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম আশরাফকে ফুল দিয়ে বরন করে নেন। এ সময়ে প্রধান অতিথি আশরাফ তার বক্তব্যে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে পানি দিবসে পানির মুল্যায়নে চমকপদ উদাহরণ উপস্থাপনা করেন। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে পানি সাশ্রয়ী নানাবিধ দিক নির্দ্দেশনা প্রদান সহ সঠিক বাস্তবায়নে কৃষকদের প্রতি উদাত্ব আহব্বান জানান।
সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে এ সভাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক এনামুল হক, আদর্শ কৃষক হেলাল উদ্দিন, মকবুল হোসেন, কমলেশ শর্মা, আশরাফুল ইসলাম, আফজাল হোসেন ও ভার্মী কম্পোষ্ট সার উৎপাদনকারী ইউপি সদস্যা মনোয়ার বেগম প্রমুখ। সভা শেষে কৃষকদের নিয়ে এক র্যালী শহর প্রদক্ষিন শেষে মেইন বাসষ্টান্ডে আধাঘন্টা ব্যাপী এক মানববন্ধন করা হয়। শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঞ্চলের চিত্রা ভৈরব ও বেগবতি নদী সহ বিভিন্ন খাল খনন ও পানি অপচয় রোধের দাবীতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহার নিকঠ এক স্বারকলিপি প্রদান করেন। পানি দিবসের এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী সহ গনমাদ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।