বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোঃ সানোয়ার হোসেন বলেন, দেশের প্রত্যেকটি সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এ- এ্যালায়েড সায়েন্সেস স্থাপন করা হবে। পরবর্তীতে জেলা পর্যায়ে এই ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে মানুষের মাঝে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সুযোগ তৈরী করা হবে। যেটি বর্তমান সরকার ও পরমাণু শক্তি কমিশনের উদ্দেশ্য। তিনি বলেন, দেশে মেডিকেল সাইন্স খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সেই সাথে ডিজিটাল যন্ত্রপাতি দ্বারা মানুষ বিভিন্ন রোগের টেস্টের রিপোর্ট গুলি খুব দ্রুত পাচ্ছেন। ইনমাস এ যে অত্যাধুনিক উন্নত মানের যন্ত্রপাতি স্থাপন করায় এই অঞ্চলের মানুষ স্বল্প খরচে দ্রুত উন্নতমানের সেবা পাচ্ছে।
সোমবার ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এ- এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), দিনাজপুর অডিটোরিয়ামে ইনন্সিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এ- এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর ও রংপুর-এর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের মাধ্যমে সৃষ্ট সুবিধাদি বিষয়ে চিকিৎসকদের অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন এসব কথা বলেন।
দিনাজপুর নিউক্লিয়ার মেডিসিন এ- এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস)-এর পরিচালক ডা. বি. কে. বোস-এর সভাপতিত্বে অবহিতকরণ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শক্তি কমিশনের সদস্য (জীব বিজ্ঞান) অধ্যাপক ডা. অশোক কুমার পাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এ- এ্যালায়েড সায়েন্সেস ঢাকা’র পরিচালক অধ্যাপক ডা. শামীম মমতাজ ফেরদৌসি বেগম, সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুস, এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু রেজা মো. মাহমুদুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি ডা. মো. শহিদুল ইসলাম, বিএমএ জেলা শাখার সহ-সভাপতি ডা. ইলিয়াস আলী খান এডিন, এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজের এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কান্তা রায় রিমি প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ঢাকা’র ড. মো. জাহাঙ্গীর আলম।
এর আগে প্রধান অতিথি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনসহ অতিথিবৃন্দ দিনাজপুর নিউক্লিয়ার মেডিসিন এ- এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস)-এর বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন এবং দিনাজপুর ইনমাস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।