বগুড়ার সান্তাহারে বিশ্ব বন দিবস উপলক্ষে সবুজ আন্দোলনের উদ্যোগে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে প্রায় শতাধিক বৃক্ষ রোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী নেহাল আহম্মেদ প্রান্ত। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ডা: প্রদিপ কুমার সাহা, সাংবাদিক সাগর খান, বুলবুল আহম্মেদ, শুভ চক্রবর্ত্তী, কলেজ ছাত্র নেতা মূসা প্রমূখ।
বৃক্ষ রোপণ শেষে কলেজ প্রাঙ্গনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বক্তব্যে সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ডা: প্রদিপ কুমার সাহা বলেন, বৃক্ষ রোপণ করেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। সবুজ আন্দোলন ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী নেহাল আহম্মেদ প্রান্ত বলেন, গাছ লাগিয়ে রাখলেই বৃক্ষ রোপন হয় না, গাছের যতœ নিতে হবে বৃক্ষের পরিচর্যা করতে হবে। কলেজ ছাত্র নেতা মূসা বলেন, আমরা আমাদের কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি চালিয়ে যাবো,শুধু সান্তাহার কলেজ প্রাঙ্গনে নয় আদমদীঘি উপজেলাতে আমরা বৃক্ষ রোপন করে পরিবেশ ভারসাম্য রক্ষায় কাজ করবো।