স্কুল ভিত্তিক দূর্যোগ ব্যবস্থাপনা ও কিশোর-কিশোরী উন্নয়ন প্রকল্পের পরিচিতি সভা সোমবার এনএসএস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে এডুকো বাংলাদেশের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আফরোজা সুলতানা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, প্রেগ্রাম কর্মকর্তা মিয়াক মাইকেল জাহাঙ্গির, প্রকল্প সমন্বয়কারী শেখ মোঃ কবির হোসেন, টেকনিক্যাল কর্মকর্তা শুকমার চন্দ্র মিত্র ও কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ ফারুক হোসেন প্রমুখ।