চিরিরবন্দরে সকল প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকগণের (কম্পিউটার) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চিরিরবন্দর কমিউনিটি এ- কনভেনশন সেন্টারে উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকগণের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে এ সময় দিনাজপুর জেলা ও চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ¦ মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, কারেন্টহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন মজুমদার, পলাশবাড়ি জব্বারিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, চিরিরবন্দর শিক্ষক সমিতির সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন সরকার, দিনাজপুর জেলা শিক্ষা অফিসের আইসিটি রিসার্চ কর্মকর্তা রেজাউল করিম, সহকারি প্রোগ্রামার রঞ্জন রায়, অ্যাকাডেমিক সুপারভাইজার ( জেলা শিক্ষা অফিসে কর্মরত) শাকিলা পারভীন, দারুল ফালাহ আলিম এ- বি এম ইনস্টিটিউট অধ্যক্ষ আলহাজ¦ মোঃ ইউসুফ আলী, চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, রাণীরবন্দর এন আই বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এসওএম মোখলেছুর রহমান, বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউর রহমান বকুল প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সকল প্রতিষ্ঠান প্রধান, সকল আইসিটি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।