‘‘মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগান কে সামনে রেখে পথচারীসহ বিভিন্ন রিক্সা-ভ্যান ও বাস-ট্রাকের চালক এবং হেলপারদের মধ্যে মাক্স বিতরণ করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান। রোববার দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ড, বাজার রোড, নীলতলা বাসস্ট্যান্ড, কোলা রোডসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তিনি মাক্স বিতরণ করেন।
এ সময় তিনি বেশ কিছু দোকানপাটে প্রবেশ করে সকলকে মাক্স পরার জন্য নির্দেশ দেন। সরকারের “নো মাক্স, নো সার্ভিস” কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি সকলের প্রতি আহবান রাখেন। মা´ বিতরণের সময় তার সাথে ছিলেন, কালীগঞ্জ থানার সেকেন্ড কর্মকর্তা এসআই মনজুরুল ইসলাম, এসআই সৈয়দ আলী, ইব্রাহীম খলিল, জীবন কুমার দাস, জাকারিয়া মাসুদ, ডলি রানী সরকার প্রমুখ।