দিনাজপুরের পার্বতীপুরে ৪৬টি পরিবারের মাঝে নগদ অর্থসহ ঢেউটিন বিতরণ করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। রোববার বিকেল ৪ টায় উপজেলা চত্তরে পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোনোয়ারুল ইসলাম, অফিস সহকারি রাসেল মন্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন ২০২০-২০২১ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪৬টি পরিবাররের মাঝে ৪৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।