‘‘ মাস্ক পরার অভ্যাস, কেভিডমুক্ত বাংলাদেশ’’ এই স্লোগানে করোনা ভাইরাস সংক্রমণ দ্বিতীয় ওয়েভ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে গোদগাড়ীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২১ মার্চ) সকাল ১০ টার দিকে গোদগাড়ী মডেল থানার আয়োজনে থানা ক্যাম্পাস হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের শহীদ ফিরোজ চত্ত্বরে গিয়ে মাইকিং করে জনসাধারণের মাঝে মাস্ক পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। সেই সাথে প্রায় ১ হাজার সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও পরিয়ে দেওয়া হয়।
গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিয়েছে। সরকার এই বিষয়ে অনেক সচেতন আছে। জনসাধারণের কাছে সচেতনতা বাড়াতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা গোদাগাড়ী সদর সুলতানগঞ্জ, মহিশালবাড়ী, কাকনহাটসহ বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম চালিয়েছি। সেই সাথে সারাদিন মাইকিং চলছে। এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান। তিনি সকলকে মাস্ক পরিধান করে বাইরে বের হতে অনুরোধ জানিয়েছেন।
এদিকে কাকনহাট পুর্লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে পৃথক ভাবে সচেতন কার্যক্রম চালাতে দেখা গেছে।
সচেতন কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী, পরিদর্শক (তদন্ত) মো: মনিরুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।