সরাইলের পর এবার পিফরডি কাজ করবে জেলা সদরে। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (পিডিএফ’র) ওরিয়েন্টেশন ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকালে শহরের এ মালেক কনভেনশন হল রূমে ২১ জন সদস্যের অংশগ্রহনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সরাইল সিআরসি ও প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান। এটি প্লাটফরমস্ ফর ডায়ালগ (পিফরডি) ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে বৃটিশ কাউন্সিল বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্প। প্রকল্পের দ্বিতীয় ফেইজের কাজ ২০২০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে শুরূ হয়েছে। শেষ হবে ২০২২ সালের জুন মাসে। প্রকল্পটি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১২টি জেলায় চলবে। সিদ্ধান্ত গ্রহনে সকল শ্রেণি পেশার মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে দেশের গণতান্ত্রিক পক্রিয়াকে শক্তিশালী করাই প্রকল্পের মূল লক্ষ ও উদ্যেশ্য। এর আগে ২০১৮ ও ২০১৯ খ্রিষ্টাব্দে জেলার সরাইল উপজেলার মিতালী উপলব্ধি ও মেঘনা’র সাথে কাজ করেছে পিফরডি। সফল ভাবে বাস্তবায়ন করেছেন অনেক গুলো সামাজিক প্রকল্প। আর এজন্যই ১২ জেলার মধ্যে স্থান করে নিতে পেরেছে ব্রাহ্মণবাড়িয়া। এখন পিফরডি জেলা পর্যায়ে ডিষ্ট্রিক পলিসি ফোরামের সহযোগি হয়ে বিভিন্ন গুরূত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করবেন। জেলার কার্যক্রম সম্পর্কে ধারণা দিতেই এই ওরিয়েন্টেশন ওয়ার্কশপ। ওয়ার্কশপে ফ্যাসিল্যাটিটরের দায়িত্ব পালন করেছেন প্রকল্পের সিলেট রিজনের আঞ্চলিক কর্মকর্তা মো. আলমগীর মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সহায়ক মোছা. খোদেজা বেগম। সমাপনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু।