ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জুড়ে অবৈধ যানবাহনের দৌরাত্যে অতিষ্ঠ পথচারিরা ও সাধারন মানুষ। অবৈধ নছিমন, করিম, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মাটি ও বালি টানা ট্রলির বেপরোয়া চলাচলে মানুষের মধ্যে মৃত্যুু আতংকের সৃষ্টি হয়েছে। তিন চাকার এসব যানবাহনের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ফলে উপজেলাবাসীর দূর্ভোগ যেমন বাড়ছে তেমনি বাড়ছে সড়ক দুর্ঘটনা।
স্থানীয় ভাটার মালিক ও বালি ব্যবসায়ীদের মাটি আর বালি বহনকারী অবৈধ ট্রলি এবং ইজিবাইক নামে পরিচিত এসব অটোরিকশা চালকদের নেই কোন প্রশিক্ষন ও লাইসেন্স। অধিকাংশ চালকই অদক্ষ ও শিশু। বেপরোয়া গতিতে চলানো, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রতিনিয়তই সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারিরা। এ সড়ক দূর্ঘটনায় জীবন দিতে হচ্ছে কোনো না কোনো পরিবারের একমাত্র উপার্জনকারী অভিভাবককে। আবার হাত-পা ভেঙ্গে পগুত্ব¡ বরণ করতে হচ্ছে অনেকের।
এ ধরণের যানবাহনে মটর ও শ্যালো মেশিন লাগানোর ফলে শিশু-কিশোররা পর্যাপ্ত যাত্রী বা ধারণক্ষমতার চেয়েও বেশী পণ্য নিয়ে হাটে-বাজারে ছুটে চলেছে। এতে যেমন বেড়ে চলেছে শিশু শ্রমের সংখ্যা তেমনি অদক্ষ চালকের হাতে এই বাহন যাওয়ায় সড়ক দূর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তারা চলার সময় এই বাহনে লাগানো হর্ণ বাজায় বিরামহীনভাবে। যার কারণে চরম বিড়ম্বনার শিকার পথচারিরা। আবার এসব বাহনে লাগানো এলইডি লাইটের আলোর ঝলকানিতে রাতে চরম ভোগান্তির শিকার মোটর সাইকেল বা বাইসাইকেল চালকেরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের মেইন বাসষ্ট্যান্ড, কোটচাঁদপুর রোড, নিমতলা বাসষ্ট্যান্ড, থানা রোড, কাঁচা বাজারের মধ্যে, হাসপাতালের সামনে, থানা রোড, কালীবাড়ির সামনে, নলডাঙ্গার রোড, কোলা রোডের লাটা ষ্ট্যান্ড, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় গেট, মেবারকগঞ্জ সুগারমিল গেটসহ এসব স্থানে অঘোষিত ভাবে মটর চালিত ভ্যান ও ইজিবাইক যত্রতত্রভাবে দাঁড়িয়ে থাকে। এসব বাহনের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদরে নানা কাজে আসা সাধারণ মানুষ। আবার আসা-যাওয়ার পথে অবৈধ ট্রলির ধাক্কায় জীবন যাচ্ছে অনেকের।
এসব যানবাহনের কারণে রাস্তায় ঝরে গিয়াছে অনেক তাজা প্রান। ২০ মার্চ নলডাঙ্গা ইউনিয়নের আড়মূখী গ্রামের মাটি কাটা (ট্রাক্টর) মাটি ভর্তি টলির নিচে পড়ে মহিদুল বিশ্বাস (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। ১ মার্চ কালীগঞ্জ উপজেলায় নরেন্দ্রপুর গ্রামের লাটা হাম্বা (শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার যানবাহন) চালাতে গিয়ে জিলহাস হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়।
১২ ফেয়ারি ভোরে কালীগঞ্জ শহরের হক চিড়া মিল এলাকায় হেলপার দিয়ে ট্রাক চালানোর সময় একটি আলম সাধুকে সাইড দিতে গিয়ে চায়ের দোকান গুড়িয়ে দেয় দ্রুতগামী ট্রাকটি। এ সময় সকালে হাঁটতে বের হওয়া চায়ের দোকানে বসা ৪ পথচারী গুরুত্বর আহত হন। ২১ ফেব্রুয়ারি উপজেলার পিরোজপুর এলাকায় দানবীয় গতির কারণে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হন। ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ফেব্রুয়ারি কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকার একটি তেল পাম্পের সামনে বাস ওভারটেক করতে গিয়ে তিন মোটর সাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি কালীগঞ্জ ব্র্যাক অফিসের সামেনে সড়ক দুর্ঘটনায় নরোত্তম ওরফে রকি (৩০) নামে এক আলমসাধু চালক নিহত হয়।
২০১৯ সালের ডিসেম্বর মাসে কালীগঞ্জে নলডাঙ্গা রোডের দরবেশ মিয়ার চাতালের সামনে লাটা হাম্বার নিয়ন্ত্রন হারিয়ে খাইরুল ইসলাম (২৫) নামে এক চালক নিহত হয়।
কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, মাটি বা বালি টানা ট্রলি, মটরচালিত অটোরিকশা, নসিমন, করিমসহ এ জাতিয় বাহন মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলাচল নিষিদ্ধ।
বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, তিন চাকার যানবাহনেও প্রতিকিউশন দেওয়া অব্যহত আছে। আমরা প্রতিদিন স্পিডগান নিয়ে সড়কে অভিযান করছি এবং এই অভিযান অব্যহত থাকবে।