করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরগুনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে নানা সচেতনতা কর্মসূচি।
‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার (২১ মার্চ) দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে সদর থানার আয়োজনে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর). সর্কেল মো. মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম তরিকুল ইসলাম, ডিবির ওসি মো. আবুল বাশার,সদর থানার (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলাম।
পুলিশ কর্মকর্তারা করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। এ সময় যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়।