জীবনঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের পার্বতীপুরে বিনামূলে ৭ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরন করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। রোববার পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভার বিভিন্ন পুলিশ বিট, হাট-বাজার, বাস টার্মিনাল, কেন্দ্রীয় শহীদ মিনার, বড়পুকুরিয়া কয়লা খনি বাজার, মধ্যপাড়া খনি এলাকা, ভবেববাজার, ল্যাম্ব হাসপাতাল রাজাবাসর ভবানীপুর বাজার ও আমবাড়ী বাজার এলাকায় ক্ষুদে ব্যবসায়ী, পথচারী, চার্জার ভ্যান ও রিক্সা চালকসহ নি¤œ আয়ের শ্রমজীবি মানুষের মাঝে এসব মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরনকালে পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, উপপরিদর্শক বিধান চন্দ্র বর্ম ছাড়াও উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদশকগণসহ পুলিশ বাহিনী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন- দেশ ও জাতির সংকটকালে সাধারন মানুষের জন্য কিছু করতে পেরে পুলিশ বাহীনির অন্যান্য সদস্যের মত আমিও একই ভাবে সমান ও মর্যাদা অনুভব করছি। পুলিশ বাহিনীর মাস্ক বিতরনের এ উদ্যোকে পার্বতীপুরের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।