কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা বাড়াতে নওগাঁর মান্দায় র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে রোববার বেলা সাড়ে ১০টার দিকে মান্দা থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ফেরিঘাট এলাকায় এসে শেষ হয়।
মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমানের নেতৃত্বে র্যালিতে উপজেলার ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু, পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস খান, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, পরিদর্শক তদন্ত সিদ্দিকুর রহমান, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল, প্রভাষক প্রবীণ কুমার দাস, প্রভাষক ভুপেন কুমার বাগচিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে ফেরিঘাট এলাকায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।