স্থানীয় সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
দলীয় সুত্রে জনাগেছে, এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক্য এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুজ্জামান সরকার এম.পি, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এম.পি, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম.পি ও আনোয়ার হোসেন হেলাল এম.পি। সম্মেলন উদ্বোধন করবেন নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক। এতে সভাপতিত্ব করবেন পোরশা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর ম্রোশেদ চৌধুরী সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে রোববার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সম্মেলন স্থল পরিদর্শন ও কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেনে।